নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে ছয়টি কমিটি গঠন করেছে সরকার।
রোববার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিটি গঠন করে আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচনের পর প্রধানমন্ত্রীর অনুমতি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে।
শপথগ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় সুচারু ও সফলভাবে পরিচালনার লক্ষ্যে কমিটিসমূহ গঠন করা হলো।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীকে প্রধান করে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
অন্যান্য কমিটিগুলো হলো- ডকুমেন্টস ও রেকর্ড সমন্বয় কমিটি, অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণ পত্র মুদ্রণ কমিটি, আমন্ত্রণ পত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি, আসন ব্যবস্থাপনা কমিটি, অভ্যর্থনা কমিটি।


