রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে থেকে দলটি মনোনয়নপত্র সংগ্রহ করে।

জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপি ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি একটি এবং আরেকটি মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

গত বৃহস্পতিবার (০৬ আগস্ট) সচিব আখতার আহমেদ ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট ১০ টা থেকে ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১৬ আগস্ট।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ অগাস্ট। ভোটগ্রহণের তারিখ ও সময় ভোটগ্রহণ ২০ আগস্ট দুপুর ২টা থেকে ৫টা, সংসদ অধিবেশন কক্ষে।
এর আগে গত ২৪ জুলাই অসুস্থতা দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন।

ইতিমধ্যে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। এতে ২৪৯ জন ভোটার রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিদেশে ঘুরতে ডলারের ঝামেলা শেষ, টাকায় মিলবে ভ্রমণ প্যাকেজ