রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

ঢাকাসহ দেশের ১৫ অঞ্চলে রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নৌ বন্দরসমূহকেও ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (১৭ মে) রাতে আবহাওয়া অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে ।

আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধইউক্রেনে ‘রক্তপাত বন্ধে’ পুতিনকে ফোন করবেন ট্রাম্প