রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৭৫৩ পিস ইয়াবা, ৬৬ গ্রাম হেরোইন, ৯৮ কেজি ৮৯০ গ্রাম গাঁজা, ২৯৫টি নেশাজাতীয় ইনজেকশন, ১০ লিটার দেশি মদ ও ৮৪ লিটার ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

শুক্রবার (১৯ আগস্ট) ভোর ৬টা থেকে শনিবার (২০ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গোপসাগরে ১১ ট্রলারডুবি, ৩৪ জেলে নিখোঁজ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন শ্রীধরন শ্রীরাম