মুকসুদপুরে ১৬ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মেহের মামুন, নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ,

গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মুকসুদপুর উপজেলার গুপ্তগাতী গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো-মুকসুদপুর উপজেলার গুপ্তগাতী গ্রামের মোঃ আকু শেখের ছেলে বোরহান শেখ (৪১) ও তার স্ত্রী জামিলা বেগম (৩৪)।

সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, বিপুল পরিমান মাদ্রকদ্রব্য বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলার গুপ্তগাতী গ্রামে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী বোরহান শেখের বাড়ীতে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদকদ্রব্য বিক্রির দায়ে বোরহান শেখ ও তার স্ত্রী জামিলা বেগমকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেফতারকৃতদের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদবদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাদির ওপর হামলায় সন্দেহভাজন দুই জনের পাসপোর্ট ব্লক, আটক ৩
পরবর্তী নিবন্ধরাজধানীর বাড্ডায় ফের যাত্রীবাহী বাসে আগুন