দেলোয়ার হোসেন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত। এসময় আহত হয়েছেন একজন। । বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ঢাকা -খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুর রাস্তা পার হওয়ার সময় একটি বালুর ট্রাকে চাপা দিলে ঘটনাস্থলেই রহিমা বেগম (৩০) নিহত হয়। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কদমী গ্রামের রহমানের স্ত্রী।

গুরুতর আহত একই উপজেলার জয়পাশা গ্রামের সৈয়দ জামালউদ্দীন (৭০) কে মুকসুদপুর ফায়ার সার্স্থাভিস ও নীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক প্রথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল জানান, বালুর ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছে, একজন আহত হয়েছে।এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


