আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী বাজার থেকে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা মাছগুলো মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আজিজুল ইসলামের নেতৃত্বে উপজেলার উজানী বাজারে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ মাছ জব্দ করা হয়। অভিযানে ৪২ কেজি মাছ জব্দ করা হয়।

এসময় বিক্রেতা পালিয়ে যায়।সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম জানান, পিরানহা মাছের চাষ, উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ।
আগ্রাসী প্রজাতির এ মাছ দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।অভিযানের পর জব্দ করা পিরানহা মাছ মাটির নিচে পুঁতে ফেলা হয়।
নিষিদ্ধ মাছের বিক্রি ও বাজারজাত বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।এসময় অফিস সহকারি রাজন বিশ্বাস, অফিস সহায়ক হাসমত আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।


