দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

“দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি: প্রাণি সম্পদের হবে উন্নতি” আমিষেই শক্তি, আমিষেই
মুক্তি; শীর্ষক শ্লোগানের ভিত্তিতে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫
উপলক্ষে সারাদেশের ন্যায় ২৬ নভেম্বর বুধবার সকাল-১০টায় মুকসুদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও
ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে,প্রাণী সম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)
প্রাণি সম্পদ অধিদপ্তর অর্থায়নে এবং মুকসুদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায়
মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম বাজার মাঠে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)
মোহাম্মদ আবুল হাছনাত। মুকসুদপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মোঃ জাহাঙ্গীর
আলমের সভাপতিত্বে এবং প্রাণী সম্পদ অফিসের স্টাফ প্রবীর বাকচী ও সুকান্ত মৃধার
সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান
ইসলাম শোভন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো:মিজানুর রহমান,উপজেলা পরিবার
পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবির,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইয়্যেদ উদ্দিন
আহম্মেদ,জনতা ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ম্যানেজার এনামুল হাসান, মুকসুদপুর
প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের
সিনিয়র সভাপতি মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি
তারিকুল ইসলাম ও সোনালী নিউজ টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সাঈদ আহমেদ টুটুল
মল্লিক ও এলাকার সফল খামারি মালিক মো: লিয়াকত হোসেন প্রমূখ। সার্বিক তত্ত্বাবধায়ন ও
পরিচালনায় ছিলেন উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: আব্দুল মোমিন।
উপজেলার বিভিন্ন খামারীরা তাদের পালিত গরু, ছাগল ও পশু পাখির স্টলের প্রদর্শন করেন। অনুষ্ঠানের
সভাপতি মুকসুদপুর উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: মোঃ জাহাঙ্গীর আলম বলেন, খামারিদের
ন্যায্য মূল্য এবং দেশের চাহিদা অনুযায়ী গরুখামারি বৃদ্ধির লক্ষ্যে সরকারি ভাবে ভূ্র্িধসঢ়;ত দেয়ার
দাবি জানান।


