মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষকদের মাঝে নারকেল গাছের চারা ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে মুকসুদপুর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৩৬০ জন কৃষকের মাঝে মোট ১ হাজার ৮০০টি নারকেল গাছের চারা এবং প্রয়োজনীয় সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম।
ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু।
অনুষ্ঠানে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুস সার্বিক সহযোগিতা করেন।


