মুকসুদপুরে ইউ,পি চেয়ারম্যান ইমারত শেখের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোপ্তারগাতী গ্রামের ফায়েক শেখের ছেলে ইমরান শেখ
(৪৩) গত ১৪ মার্চ-২০২৬ইং তারিখে ৪নং খান্দারপাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো:
ইমারত শেখের বিরুদ্ধে ভুল বোঝাবুঝির কারণে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করে
ছিলেন।

এছাড়া অভিযোগটি ইমরান শেখ নিজে ভিডিও মাধ্যমে পাঠ করে ফেসবুকে ছেড়ে
ছিলেন। ইমরান শেখসহ দুই পক্ষ ভুল বোঝাবুঝি বুঝতে পেরে অবসান ঘটিয়েছেন।
অভিযোগকারী ইমরান শেখ স্বজ্ঞানে জেনে বুঝে কোন প্রকার ভয়ভীতি ছাড়াই ২৬মার্চ মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগটি প্রত্যাহার চেয়ে একটি
লিখিত দায়ের করেছেন। এরপর মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সামনে অভিযোগকারী
ইমরান শেখ অভিযোগ প্রত্যাহার বিষয় বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন এমপি সেলিমুজ্জামানের
পরবর্তী নিবন্ধতেল নিয়ে কাউকে তেলেসমাতি করতে দেওয়া হবে না: জ্বালানি মন্ত্রী