দেলোয়ার হোসেন (মুকসুদপুর) গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকান্ডে ৪টা দোকান পুড়ে ছাঁই বৃহস্পতিবার ২৬ জুন রাত ২টায় উপজেলা বাটিকামারী ইউনিয়ন বাহাড়া বাজারে এ ঘটনা ঘটে চায়ের দোকান থেকে এ আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। মুকসুদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রেনে আসলেও ততক্ষনে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় এবং ফায়ার সার্ভিসের তথ্য মতে, বাদশা মিয়ার চায়ের দোকান গ্যাস সিলিন্টার বোতল থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে ধোঁয়া ও আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালানোর অবস্থায় মুকসুদপুর ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ১টি টিম ও স্থানীয়দের ১ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দা সাবেক ইউপি সদস্য মিরাজ শেখ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানাই এবং নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। ফায়ার সার্ভিসের টিম পৌঁছাতে আগুনে সব পুড়ে যায়।ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, ফায়ারসার্ভিসের ১টি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। আগুনে ৪টি দোকান পুড়ে গেছে ।ক্ষতিগ্রস্ত হয়েছে আবুল কালাম মিয়া,বাদশা মিয়া, মামুন মোল্যা, মনি মোল্যা ।


