বিএমএসএফ ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি:


বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মোঃ মুশাহিদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক লোকমান হোসেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা, অধিকার ও মর্যাদা রক্ষা এবং স্থানীয় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখার পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।


এ সময় বিএমএসএফ ছাতক উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠানের আয়োজন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন শাখার সিনিয়র সহ-সভাপতি নুর উদ্দিন, সহ-সভাপতি এইচ. এম. খালেদ মিয়া ও আরিফুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জুনেদ আহমদ রুনু, অর্থ সম্পাদক জানে আলম, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী এবং নির্বাহী সদস্য রাফি আহমদ।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র: প্রধানমন্ত্রী