বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিলেন শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী— বর্ডার সিকিউরিটি ফোর্স’কে (বিএসএফ) জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী।

বুধবার (২০ মে) রাজ্য সচিবালয় ভবন নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করে রাজ্য সরকার।

মূলত, সীমান্তের নিরাপত্তা জোরদার করতে দুই ধরণের জমি হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে রয়েছে ৯টি জেলা জুড়ে ছড়িয়ে থাকা মোট ৩২ একর সরকারি খাস জমি ব্যক্তিগত বা কেনা জমি। ৫টি জেলায় মোট ৪৩ একর ব্যক্তিগত জমি কেনা হয়েছে। এই ২৭ কিলোমিটার সরকারি ও ব্যক্তিগত জমির দাম সম্পূর্ণ বহন করবে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর।

শুভেন্দু জানান, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের ২ হাজার দু’শো কিলোমিটার সীমান্তের মধ্যে ১ হাজার ৬ কিলোমিটারেই কাঁটাতারের বেড়া রয়েছে। আগের সরকারের ভোট ব্যাংক রাজনীতির কারণে বাকি ৬০০ কিলোমিটারে বেড়া দেয়া যায়নি বলে অভিযোগ তার।

পূর্ববর্তী নিবন্ধপ্যাট্রল ভেসেল সরবরাহের কাজ পেল ডিইডব্লিউএল-কেএসবিএল জেভি
পরবর্তী নিবন্ধদেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড