প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, আপনারা প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে। আমরা আসছি, এই লড়াইয়ে জনগণের বিজয় হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর কসম, ছয় দফা ১১ দলের কোনো দলের ব্যক্তিগত দফা নয়। এগুলো দেশের জনগণের দফা।

তিনি বলেন, জনগণের দাবি বাস্তবায়নের জন্যই তাদের এই আন্দোলন। ঈদের পরের কোনো আন্দোলন নয় এটি। চট্টগ্রামকে আন্দোলনের ‘সূতিকাগার’ উল্লেখ করে তিনি বলেন, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।বিএনপির উদ্দেশে সতর্কবার্তা দিয়ে জামায়াত আমির বলেন, আগের সরকার যে রাস্তা দিয়ে হেঁটে বিদায় নিয়েছে, বিএনপিও সেই রাস্তায় হাঁটতে চায় কি না, তা দেখতে হবে।

একটি দলের গুপ্ত বেশতারেক রহমান বলেন, স্বৈরাচারী আমলে একটি রাজনৈতিক দল ‘গুপ্তবেশ’ ধারণ করে স্বৈরাচারের ভেতরে লুকিয়ে ছিল। পরবর্তীতে ওই দলের নিজেদের লোকজনই বেরিয়ে এসে বিষয়টি স্বীকার করেছেন।তিনি বলেন, বর্তমানে বেশকিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এসব বিভ্রান্তির মাধ্যমে বাংলাদেশের মানুষ যে স্বৈরাচারকে বিতাড়িত করেছে, তাদেরই আবার অরাজকতা সৃষ্টির সুযোগ করে দেওয়া হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী আমলে যারা আড়ালে লুকিয়ে ছিল, তারা এখন সেই স্বৈরাচারের পক্ষে থেকে অরাজকতা উসকে দেওয়ার চেষ্টা করছে কি না, সেটিও ভাবতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধরাষ্ট্রপতি ঠাকুরগাঁও যাচ্ছেন আজ