নিজস্ব প্রতিবেদক

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে
ব্যবসা পর্যালোচনা সভা চট্টগ্রাম পিএইচপি টাওয়ারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত
হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলীর ফাইন্যান্স ডিরেক্টর ও
পিপলস ইনস্যুরেন্স পিএলসির সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী হোসেন
চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন কোম্পানীর মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ
জহিরুল ইসলাম চৌধুরী।
সভাপতিত্ব করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট জনাব বি এম ইউসুফ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানী সচিব মোস্তফা হেলাল কবির।
অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডিবৃন্দ ও ডিএমডিবৃন্দ, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে বর্তমান ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও আগামী দিনের অগ্রগতির জন্য ব্যবসায়িক কৌশল নির্ধারণ ও গ্রাহক সেবার মান বৃদ্ধি, দ্রুত দাবী পরিশোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি মোহাম্মদ
আলী হোসেন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন- “সততা, পরিশ্রম ও পেশাদারিত্ব বজায়
রেখে আগামী দিনে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদেরকে অগ্রসর হতে
হবে”। প্রধান বক্তা কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী
তাঁর বক্তব্যে বলেন- “বীমা দাবী দ্রুত ও যথাযথভাবে পরিশোধ করা সহ আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পপুলার লাইফ দেশের বীমা খাতে পথিকৃৎ হয়ে উঠবে”।


