নিজস্ব প্রতিবেদক
সদ্য পদোন্নতি পাওয়া ১১২ জন উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্তি প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তাদের পদায়ন করেছে।
গত ১৭ আগস্ট সিনিয়র সহকারী সচিব ও সমপদমর্যদার ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সিনিয়র সহকারী সচিব পদের ২৬২ জন এবং বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।


