হেবরনের গোলাগুলির ঘটনার অজুহাতে অধিকৃত পশ্চিম তীরজুড়ে পুরোপুরি অবরোধ জারির প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। পশ্চিম তীরের সব এলাকায় চলাচল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
শুক্রবার (২৩ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিরাপত্তা বাহিনীকে হেবরন শহর অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে, পুরো অধিকৃত পশ্চিম তীরে অবরোধ জারির প্রস্তুতি নিতেও বলেছেন তিনি।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হেবরনের কাছে তেলেম বসতির পাশে রিজার্ভ সেনাদের একটি ব্যাটালিয়নে হামলা চালানো দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা।


