নারায়ণগঞ্জে বাসায় গ্যাস লাইনে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৯

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার একটি বাসায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন।

তারা হলেন, আসমা বেগম (৩৫), তানজিল ইসলাম (৪০), তিশা (১৭), আরাফাত (১৫), হাসান (৩৫), মুনতাহা (১১), জান্নাত (৪), ইমাম উদ্দিন (১ মাস) ও সালমা বেগম (৩২)।

তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি হামলা জোরদার, নিহত আরও ৬৫
পরবর্তী নিবন্ধমুন্সিগঞ্জে ময়নাতদন্তের পর বিভুরঞ্জনের মরদেহ ঢাকায় আনা হবে