নকলায় শিশু ধর্ষণের অভিযোগ

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলায় বিস্কুট ও পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক শিশুকে বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ৫০ বছর বয়সী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ।

পরিবারের অভিযোগ, গত ৫ আগস্ট স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান আব্দুর রাজ্জাক। পরে সেখানে শিশুটির সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর শিশুটির হাঁটাচলায় অস্বাভাবিকতা লক্ষ্য করেন তার নানি। কয়েকবার জানতে চাইলেও ভয়ে প্রথমে কিছু জানায়নি শিশুটি। পরে রোববার অভিযুক্ত ব্যক্তি শিশুটির বাড়ির উঠানে এসে তার সঙ্গে কথা বলেন এবং কোলে তুলে নেন। শিশুটি অস্বাভাবিক আচরণ করতে থাকে। লোকজন আসতে দেখে তাকে নামিয়ে দিয়ে ফের বিস্কুট-পেয়ারার প্রলোভন দেখিয়ে পরদিন তার বাড়িতে যেতে বলেন।

বিষয়টি দেখে শিশুটির নানি তাকে সতর্ক করলে সঙ্গে থাকা আরেক শিশু আগের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে। পরে নানি জোর দিয়ে জানতে চাইলে শিশুটি কান্নার মধ্যে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা জানায় বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে তারা বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পরে নকলা থানা পুলিশ অভিযুক্ত আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে।

এ প্রসঙ্গে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিপন চন্দ্র গোপ জানান ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে, ডাক্তারি পরিক্ষা সম্পন্নের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অভি বিশ্বাসের আত্মহত্যা