ঢাকায় বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। তবে গত ৬ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এসময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তী নিবন্ধগাজা ইস্যুতে জাতিসংঘে ভোট, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, তিন পুলিশ কর্মকর্তা নিহত