ঢাকায় ফের ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় ফের ভূকম্পন অনুভূত হয়েছে। তবে রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৬।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা ১৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর জানান, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ পুরো দেশ কেঁপে ওঠে। শত বছরের মধ্যে দেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূকম্পনটি হয়ে গেল নরসংদীর মাধবদীতে। রিখটার স্কেলে মাঝারি ধরনের কম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৭।

এর পরদিন শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৭।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা (সহকারী আবহাওয়াবিদ) আফরোজা সুলতানা এ তথ্য জানিয়েছিলেন।

তিনি জানান, সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। এটির উৎপত্তিস্থল ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে, নরসিংদীর পলাশে।

পূর্ববর্তী নিবন্ধকৃষির আধুনিকায়নে আসছে ২৫ বছরের মহাপরিকল্পনা
পরবর্তী নিবন্ধরাজউক এলাকায় ভবন নির্মাণে অনুমোদন দিতে পারবে না ইউনিয়ন পরিষদ