ঠিকানা’ প্রকল্পের বিজ্ঞাপনের শুটিং সম্পন্ন, পর্দায় ফিরছে ৭০-৮০ দশকের স্মৃতি

নিজস্ব প্রতিবেদক:

**ঠিকানা ভ্যালী এন্ড হোল্ডিংস লিমিটেডের বহুল প্রতীক্ষিত ‘ঠিকানা’ প্রকল্পের নতুন টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি)-এর শুটিং সম্পন্ন হয়েছে। গত ২৯ ও ৩০ আগস্ট রাজধানী ঢাকা ও এর আশপাশের ( গাজীপুর হোতাপাড়া ও ঠিকানা প্রকল্পে) বিভিন্ন মনোরম লোকেশনে দুই দিনব্যাপী এ শুটিং অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান নির্মাতা সুলতান মজুমদারের পরিচালনায় এবং বিজ্ঞাপনী সংস্থা আর্মসস এন্টারটেইনমেন্টের তত্ত্বাবধানে নির্মিত এ বিজ্ঞাপনচিত্রে তুলে ধরা হয়েছে বাংলাদেশের ৭০ ও ৮০ দশকের জীবনচিত্র। সে সময়ের গ্রামীণ আবহ, মানুষের জীবনসংগ্রাম, পারিবারিক বন্ধন এবং ভবিষ্যৎ স্বপ্নের গল্পকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে বিজ্ঞাপনটির মূল কাহিনি।

বিজ্ঞাপনচিত্রের কেন্দ্রীয় চরিত্র একজন দরিদ্র ডাকপিয়ন। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানকে মানুষ করার স্বপ্ন, পরিবারের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ার আকাঙ্ক্ষা এবং দীর্ঘ সংগ্রামের আবেগঘন গল্প উঠে এসেছে এতে।

নির্মাতার বিশ্বাস, বিজ্ঞাপনটি দর্শকদের হৃদয়ে নস্টালজিয়া ও আবেগের বিশেষ অনুভূতি তৈরি করবে।শুটিং চলাকালে উপস্থিত ছিলেন ঠিকানা ভ্যালী এন্ড হোল্ডিংস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সৈয়দ মারুফ রেজা। তিনি শুটিং সেট পরিদর্শন করেন এবং শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বিজ্ঞাপনচিত্রটির গল্প, নির্মাণশৈলী ও উপস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।বিজ্ঞাপনচিত্রটিতে অভিনয় করেছেন কামারুজ্জামান তাপু, সাব্বির আহমেদ, শিখা খান মৌ, মান্নাত, আর কে শামীম, সৈয়দ মোফাচ্ছের, রাতুলসহ আরও অনেকে।

শিল্পীদের অভিনয়ের মাধ্যমে সময়কালটির আবহ ও গল্পের আবেগকে জীবন্তভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।নির্মাতা সুলতান মজুমদার জানান, ‘ঠিকানা’ প্রকল্পের এ বিজ্ঞাপনচিত্র কেবল একটি আবাসন প্রকল্পের প্রচারণা নয়; বরং এটি একটি সময়ের গল্প, মানুষের স্বপ্ন, সংগ্রাম এবং প্রাপ্তির আবেগকে ধারণ করে নির্মিত একটি মানবিক উপস্থাপনা।

আধুনিক আবাসনের ধারণার পাশাপাশি মানুষের শিকড়, স্মৃতি ও ভবিষ্যতের নিরাপদ ঠিকানার বার্তাও এতে তুলে ধরা হয়েছে।ইতোমধ্যে বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।

সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর খুব শিগগিরই দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনটি প্রচার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধআপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প
পরবর্তী নিবন্ধপ্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব