সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, কালারুকা গ্রামের বাসিন্দা, সমাজসেবী ও শিক্ষানুরাগী, বিএনপি নেতা গোলাম মাহমুদ আজমের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার রাতে কালারুকায় প্রার্থীর নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ মুরব্বি ফখর উদ্দিন অক্ষরের সভাপতিত্বে এবং বুরহান উদ্দিন, মাওলানা তোফায়েল আহমদ মিনার ও পাপলু মিয়ার যৌথ পরিচালনায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গোলাম মাহমুদ আজম বলেন, আমি দীর্ঘদিন ধরে কালারুকা ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি।
এলাকার মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছি। নির্বাচিত হলে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা করব। ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব।
কোনো ধরনের বৈষম্য, অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। তিনি কালারুকা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার দোয়া, ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।সভায় বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বি সাজ্জাদুর রহমান, এ কে এম রিপন তালুকদার, মকসুদ আলী, সাবেক ইউপি সদস্য শফিক মিয়া, মানিক মিয়া, ছালিক মিয়া, অধ্যক্ষ মাহবুর রহমান তাজুল, আমিনুল হক, আবদুল কাইয়ুম, এ এস এম দুলাল মেম্বার, মঈন উদ্দিন, তৈয়ব আলী, সাবেক ইউপি সদস্য নুর ইসলাম, সাব্বির আহমদ, জসিম উদ্দিন, কামাল উদ্দিন, ইকবাল আহমদ, অ্যাডভোকেট মুহিবুর রহমান মানিক, আবুল কালাম, হেলাল মিয়া, সোনাই মিয়া, কালা মিয়া, জামাল আহমদ, লাভলু মিয়া, নবীর হোসেন, জামাল উদ্দিন, মর্তুজ আলী বাবুল, তারেক আহমদ, শিপন আহমদ, আবদুল হক, কফিল উদ্দিন, কছরুজ্জামান, শাহজাহান মিয়া, মাওলানা মামুনুর রশিদ মামুন, শামীম আহমদ, দেলোয়ার হোসেন ও মিন্টু দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, কালারুকা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় একজন যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। গোলাম মাহমুদ আজম দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান রয়েছে।
তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হলে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত ও সহযোগিতার ভিত্তিতে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন কালারুকা ইউনিয়ন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে গোলাম মাহমুদ আজমের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা তোফায়েল আহমদ মিনার এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাইফুল ইসলাম। মতবিনিময় সভায় কালারুকা সাতপাড়াসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীণ মুরব্বি ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


