ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি: 

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি পারিবারিক বিষয় মীমাংসাকে কেন্দ্র করে জাতুয়া গ্রামের কলমদর আলীর বাড়িতে আলোচনা চলাকালে মোবাইলে ভিডিও ধারণকে কেন্দ্র করে ইন্তাজ আলী ও হাসান নামের এক যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়।

পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করেন।বিকেলে ওই ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহতদের মধ্যে গুরুতর ৯ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদের স্থানীয় কৈতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসমাধান আমাদের হাতে কিন্তু ক্ষমতা আপনার হাতে, প্রধানমন্ত্রীকে হাসনাত
পরবর্তী নিবন্ধবিদায়ী অর্থবছরে সেবা খাতের আকার বেড়েছে ১১.৫ শতাংশ