সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, মৎস্যপোনা অবমুক্তকরণ ও শ্রেষ্ঠ মৎস্যচাষীদের পুরস্কার প্রদান করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তাঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন ও পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে মৎস্যচাষী, সাংবাদিক ও সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়।


