ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ শুক্রবার (৩ জুলাই) তিনি তেহরানের উদ্দেশে রওনা হবেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি।তাহির হুসাইন আন্দ্রাবি বলেন, প্রধানমন্ত্রীর সফরে তার সঙ্গে থাকবেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ফেডারেল মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্য।


