কাঁঠালবাড়ির জনসভায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

পদ্মা সেতু উদ্বোধন শেষে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুর ১টার আগে তিনি সমাবেশস্থলে পৌঁছান। সেতুর উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ।

এর আগে শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প উদ্বোধন পদ্মা সেতু উদ্বোধন করেন।

সেতুর মাওয়া প্রান্তে টোল পরিশোধ শেষে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। পরে জাজিরা প্রান্তে পৌঁছে সেতু ও ম্যুরাল-২ এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

পূর্ববর্তী নিবন্ধশিবচরে পদ্মা সেতুর উদ্বোধনী সমাবেশে জনতার ঢল
পরবর্তী নিবন্ধপদ্মা সেতু আমাদের অহংকার: প্রধানমন্ত্রী