এশিয়া কাপের ভারতীয় দলে যোগ দিয়েছেন ভিভিএস লক্ষ্মণ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ খেলতে দুবাইতে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই দলের সঙ্গে যোগ দিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। ক্রিকবাজের খবরে জানা গেছে এই তথ্য।

সাবেক ভারতীয় ব্যাটসম্যান লক্ষ্মণ জিম্বাবুয়েতে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভারতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। হারারে থেকে দুবাইতে চলে যান তিনি।

বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাহুল দ্রাবিড় করোনা থেকে সেরে উঠার আগ পর্যন্ত লক্ষ্মণ ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

ভারত এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী রোববার (২৮ আগস্ট) চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।

আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে হবে পরবর্তী এশিয়া কাপ।

বিসিসিআই গতকাল মঙ্গলবার জানিয়েছে, ‘দ্রাবিড় বিসিসিআই মেডিকেল দলের তত্ত্বাবধানে আছেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। সেরে উঠার পর তিনি দলের সঙ্গে যোগ দেবেন।’

এশিয়া কাপের ভারতীয় দল : রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং ও আভেশ খান।

 

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে থাকবে পাকিস্তানের সেনাবাহিনী
পরবর্তী নিবন্ধওয়াসার এমডি তাকসিমের ব্যাংক হিসাব তলব