এক্সিলারেট থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৫ দিন, চালু সামিট

নিউজ ডেস্ক

এলএনজি কার্গোর সরবরাহ না থাকায় পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে এক্সিলারেট এনার্জি। মহেশখালীতে বঙ্গোপসাগরে অবস্থিত কোম্পানিটির ভাসমান এলএনজি টার্মিনাল বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টা থেকে বন্ধ হয়ে গেছে।

যেটি এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) হিসেবে পরিচিত।টার্মিনালের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী ২৩ আগস্টের আগে এখান থেকে গ্যাস সরবরাহ সম্ভব হবে না। এই সময়ের মধ্যে পাঁচদিন এটি পুরোপুরি বন্ধ থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‌‘আমাদের প্ল্যান্টে বর্তমানে আমদানিকৃত এলএনজি কার্গো (ট্যাংকার জাহাজ) না থাকায় বুধবার বিকেল ৩টা থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ২৩ আগস্ট একটি কার্গো আসার কথা রয়েছে। সেটি এসে টার্মিনালে যুক্ত হলেই গ্যাস সরবরাহ শুরু করা যাবে।’

পূর্ববর্তী নিবন্ধতিন জেলায় নতুন ডিসি নিয়োগ