উড়ন্ত হেডসহ জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি

স্পোর্টস ডেস্ক

পেশাদার ফুটবল ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ গোল তার, ভেঙেছেন অসংখ্য রেকর্ডও। যদিও হেড দিয়ে করা গোলসংখ্যায় অনেক পিছিয়ে লিওনেল মেসি। অথচ তার পছন্দের গোলের প্রসঙ্গ উঠলে তিনি বার্সেলোনার হয়ে করা একটি হেডের কথা উল্লেখ করেছিলেন। সেই পছন্দের কাজটাই আরেকবার করলেন ইন্টার মায়ামির জার্সিতে। মেসির উড়ন্ত হেডসহ জোড়া গোলেই আজ (শনিবার) ন্যাশভিলে এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি।

মাত্র একদিন আগে মায়ামির সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি করেছেন আর্জেন্টাইন মহাতারকা। এর আগেই এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করে যে তিনি গোল্ডেন বুট পাচ্ছেন তা নিশ্চিত হয়ে যায়। আজ এমএলএস প্লে-অফ ম্যাচের আগে লিগের কমিশনার ডন গারবার পুরস্কারটি মেসির হাতে তুলে দেন। এরপর ম্যাচে তার উড়ন্ত গোল দিয়ে শুরু, শেষ পর্যন্ত এই আলবিসেলেস্তে ফরোয়ার্ড করলেন জোড়া গোল।

ম্যাচের নির্ধারিত সময়ে মায়ামি এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। কিছুটা নাটকীয়তা হয়েছে যোগ করা সময়ে, ৯৬ মিনিটে মেসি ব্যবধান বাড়ানোর ৬ মিনিট পর এক গোল শোধ করে ন্যাশভিলে। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ৫৩ শতাংশ বল দখলে রেখে ১২টি শট নেয় মায়ামি, এর মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। বিপরীতে ৬ শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে পারে ন্যাশভিলে।

বিস্তারিত আসছে…

পূর্ববর্তী নিবন্ধশেরপুরে জামায়াতের গণসংযোগে বিএনপির হামলার, আহত ১৫
পরবর্তী নিবন্ধগাজায় হামাস ও ইউএনআরডব্লিউএ-এর কোনো ভূমিকা থাকবে না: যুক্তরাষ্ট্র