শেরপুরে জামায়াতের গণসংযোগে বিএনপির হামলার, আহত ১৫

জেলা প্রতিনিধি

শেরপুরে জামায়াত ইসলামীর নির্বাচনি গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত ১৫ আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপান্টি বিক্ষোভ মিছিল করেছে দুই দলই।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে শেরপুর সদরের চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়ায় জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানায় দলটির নেতাকর্মীরা।

রাশেদুল ইসলামের অভিযোগ, ডাকপাড়ায় গণসংযোগ শুরু করলে স্থানীয় বিএনপির লোকজন প্রথমে বাধা দেয়, বারবার শান্তিপূর্ণভাবে বুঝানোর চেষ্টা করলেও একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় তারা। বিএনপির একটি গ্রুপের নেতাকর্মীদের দ্বারা আক্রান্ত হয়ে আহত হয়েছেন জামায়াতের ১৫ জন নেতাকর্মী। বেশ কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, তারা এর আগেও আমাদের কাজে বিভিন্ন জায়গায় বাধা দিয়েছেন। কিন্তু এবার আমাদের ওপর শারীরিক হামলা করেছেন। এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

রাশেদুল ইসলাম আরও বলেন, এই হামলায় শেরপুর পৌর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, শিবিরের সাবেক জেলা সভাপতি শহীদুল ইসলাম স্বপন, পৌরসভার ৯ নং ওয়ার্ডের সভাপতি শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে শেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে সন্ধ্যায় হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা। এর পরপরই জেলা বিএনপির একটি অংশ পাল্টা মিছিল করে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা স্থগিত
পরবর্তী নিবন্ধউড়ন্ত হেডসহ জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি