আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৩৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ৪৩৬তম সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার ২১ আগস্ট প্রধান কার্যালয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় পর্ষদ পরিচালক মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আবদুল ওয়াদুদ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান,ব্যাংকের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধথানা ব্যারাকে নারী কনস্টেবলকে পাঁচ মাস ধরে ধর্ষণ সহকর্মীর
পরবর্তী নিবন্ধপাচার হওয়া অর্থ ফেরত আনতে কয়েক বছর লাগবে : প্রেস সচিব