সারাদেশে বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় রোববার (৩০ আগস্ট) সন্ধ্যার পিক সময়ে সর্বোচ্চ ১ হাজার ৯৩৯ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও ঢাকায় সবচেয়ে বেশি লোডশেডিং হবে বলে জানানো হয়েছে।
রোববার (৩০ আগস্ট) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়।পিজিসিবির তথ্য অনুযায়ী, সন্ধ্যার পিক সময়ে ঢাকা অঞ্চলে ৫৬৯ মেগাওয়াট লোডশেডিং হতে পারে, যা শনিবার ছিল ৬৯৮ মেগাওয়াট।
পাশাপাশি ময়মনসিংহ ও খুলনা জোনে ২৫০ মেগাওয়াট করে লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে।
এ ছাড়া রাজশাহী ও রংপুর জোনে ২০০ মেগাওয়াট করে, চট্টগ্রাম ও কুমিল্লা জোনে ১৫০ মেগাওয়াট করে এবং সিলেট জোনে ১০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে।সবচেয়ে কম লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে বরিশাল জোনে ৭০ মেগাওয়াট।


