দোয়ারাবাজারে বিকাশ এজেন্টের ২৫ হাজার ৫৫০ টাকা উধাও

সুনামগঞ্জ প্রতিনিধি :

দোয়ারাবাজার উপজেলায় মোবাইল হ্যাং হওয়ার পর বিকাশ এজেন্ট সিম থেকে ২৫ হাজার ৫৫০ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুভরাজ আহমেদ মামুন (২৯) নামে এক বিকাশ এজেন্ট দোয়ারাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) দায়ের করা জিডি সূত্রে জানা যায়, শুভরাজ আহমেদ মামুন উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আবদুল লতিফের ছেলে ও স্থানীয় প্রতাপপুর পয়েন্টের ‘আখি এন্ড লাকি স্টোরের পরিচালক।তিনি উল্লেখ করেন, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে তাঁর ব্যবহৃত রিয়েলমি RMX3430 মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি হ্যাং হয়ে যায়।

কিছুক্ষণ পর ফোনটি সচল হলে তিনি বিকাশ এজেন্ট সিমে থাকা টাকা থেকে ২৫ হাজার ৫৫০ টাকা তুলে নেওয়ার বিষয়টি জানতে পারেন। অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তাঁর বিকাশ এজেন্ট সিম ব্যবহার করে ওই টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।জিডিতে টাকা উত্তোলনের লেনদেন শনাক্তকরণ নম্বর (ট্রানজেকশন আইডি) হিসেবে DK06VBVXDC উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়া যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।এ বিষয়ে শুভরাজ আহমেদ মামুন দোয়ারাবাজার থানায় জিডি (নং-১১৪২) করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর
পরবর্তী নিবন্ধবাংলাদেশের সার্বভৌমত্বের দিকে কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী