পটুয়াখালীতে পপুলার লাইফের বীমা গ্রাহকের বীমা দাবীর ২ কোটি ৩ লক্ষ টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

বীমা শিল্পে গ্রাহকের আস্থা বৃদ্ধির লক্ষ্যে পপুলার লাইফ দ্রুত বীমা দাবী পরিশোধের
বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে গত শনিবার ( ২১ নভেম্বর) পপুলার লাইফ
ইনস্যুরেন্স পিএলসি এর পটুয়াখালী অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ২ কোটি ৩
লক্ষ ৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা পটুয়াখালী কোম্পানীর
নিজস্ব অফিসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের
প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা
পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন,
ডিএমডি মোঃ কামাল হোসেন ও মোঃ খলিলুর রহমান সিকদার, প্রকল্প পরিচালক
মাসুদ রানা মাসুম এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে সভপতিত্ব করেন জিএম মোঃ মিজানুর রহমান হাওলাদার। ছবিতে প্রধান অতিথিকে
বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসাউথইস্ট ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক শীর্ষক সচেতনতা মূলক প্রোগ্রামের আয়োজন
পরবর্তী নিবন্ধ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, ১৬ ডিসেম্বর আংশিক চালু