সাতক্ষীরার সাবেক এমপি দোলন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়।

এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে শ্যামনগর থানায় ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে দায়ের করা পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া ২০০৬ সালে দায়ের করা আরও দুটি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে একটি হত্যা, ভাঙচুর ও চুরির অভিযোগে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ