নিজস্ব প্রতিবেদক

দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ
হিসেবে গতকাল শনিবার পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর পাবনা জেলার
বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৮ লক্ষ ২৩ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও
আলোচনা সভা পাবনা কোম্পানীর নিজস্ব অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ
ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ
মোতাহার হোসেন, ডিএমডি মোঃ কামাল হোসেন মহসিন, নির্বাহী পরিচালক
মোঃ মোকলেছুর রহমান, এসজিএম মোঃ তানভীন আল-আজাদ নাঈম এবং কোম্পানীর
অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। সভাপতিত্ব করেন জিএম (উঃ) মোঃ শফিকুর রহমান।
ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।


