বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল

সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৮ নভেম্বর রবিবার বাদ জোহর ব্যাংকের প্রধান কার্যালয়ের মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান ও ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান অংশগ্রহণ করেন। এছাড়া ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দসহ প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধশিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
পরবর্তী নিবন্ধচলতি আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার