গোপালগঞ্জে পপুলার লাইফের বীমা দাবীর ৩ কোটি ৭ লক্ষ টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ
হিসেবে বুধবার (৪ নভেম্বর) পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর গোপালগঞ্জ
জেলার বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ৭ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ
উৎসব ও আলোচনা সভা গোপালগঞ্জের মকসুদপুর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে
অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও
সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র
ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোঃ কামাল হোসেন মহসিন
এসইডি মোহাম্মদ সেলিম মিয়া ও মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রকল্প পরিচালক সৈয়দ
সাইফুল ইসলাম রুবেল এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন জিএম (উঃ) ও জেলা সমন্বয়কারী মোঃ নাইমুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের সব দলই চীনের কাছে গুরুত্বপূর্ণ: লিউ হাইশিং
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬