অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা

নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেবাগ্রহীতাদের বিবিধ ফি ও চার্জ আদায়ে
দুই প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা স্মারক স্বক্ষর হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) কলকারখানা
ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মিনি কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে কলকারখানা ও
প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ ফরহাদ সিদ্দিকের উপস্থিতিতে নিজ নিজ
প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর ও হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক আরিফ আহমেদ খান।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের
জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেন,
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক প্রকৌশলী ফরিদ
আহাম্মদসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ
পরবর্তী নিবন্ধসাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসি- সাংবাদিকসহ আহত ৫০