নিজস্ব প্রতিবেদক
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর অর্থাৎ ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন।
সেই হিসাবে এবার জিপিএ-৫ প্রাপ্তি কমেছে ২৯ হাজার ১৩ জন।এবার জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন ছাত্ররা। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় এ ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে একযোগে সারাদেশে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেখানে ফলাফলের এ সারসংক্ষেপ তুলে ধরেন মন্ত্রী।


