হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব: রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বন্ধ করতে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ইরানের মধ্যস্থতায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এ অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম। তবে অর্থ হস্তান্তরের খবর স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।প্রতিবেদন অনুযায়ী, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য সম্প্রতি ইরানের রাজধানী তেহরান সফর করেন।

সেখানে ইরানের মধ্যস্থতায় সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা হয়।কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত ব্যবস্থার আওতায় ইরানের মাধ্যমে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার পরিকল্পনা রয়েছে।একটি সূত্রের দাবি, সৌদি প্রতিরক্ষামন্ত্রী যে সামরিক পরিবহন প্লেনে তেহরানে গিয়েছিলেন, সেই প্লেনেই অর্থ নিয়ে যাওয়া হয়েছিল। তবে সৌদি কর্মকর্তারা অর্থ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেননি।কেন হুথিদের অর্থ দিতে চায় সৌদি আরবসম্প্রতি সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হুথিদের হামলা বেড়েছে।

এসব হামলায় দেশটির অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এ পরিস্থিতিতে সংঘাত থামাতে সৌদি আরব ও হুথিদের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান।প্রতিবেদন অনুযায়ী, তিন বছর আগে হওয়া কিছু সমঝোতার ভিত্তিতে হুথিদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল সৌদি আরবের। ওই অর্থের একটি অংশ হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় সরকারি কর্মীদের বেতন দেওয়া এবং বেসামরিক অবকাঠামো পুনর্গঠনে ব্যয় করার পরিকল্পনা ছিল।এর বিনিময়ে হুথিদের যুদ্ধবিরতি বজায় রাখা এবং সৌদি আরবে হামলা বন্ধ করার কথা ছিল।তবে সাম্প্রতিক সময়ে হুথিরা অভিযোগ করেছে, সৌদি আরব আগের সমঝোতা বাস্তবায়ন করেনি। অন্যদিকে, সৌদি আরবের অবস্থান হলো, সামরিক চাপের মুখে নতুন কোনো যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হবে না দেশটি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৭১
পরবর্তী নিবন্ধতারেক রহমানকে নিয়ে স্ট্যাটাস, যা বললেন জাপানের প্রধানমন্ত্রী