নিউজ ডেস্ক
জ্বালানি কাঠ সংগ্রহ করতে জঙ্গলে গিয়েছিলেন তারা। কিন্তু আর ঘরে ফেরা হলো না মেইতেই সম্প্রদায়ের তিন ব্যক্তির। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের মরদেহ নিয়ে তারা হাজির হন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে। এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের মণিপুরের ইম্ফলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে।
গত সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ইম্ফল পূর্ব ও কাংপোকপি জেলার সীমান্তে নংশুম গ্রামের কাছে এ ঘটনা ঘটে। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যম দ্যপ্রিন্টকে জানিয়েছেন, জ্বালানি কাঠ সংগ্রহ করতে যাওয়া কয়েকজনের ওপর সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিরা গুলি চালান।এতে তিনজন নিহত হন, আহত হন আরও কয়েকজন।


