রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল পৌনে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করে পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপও পরিদর্শন করবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে বৃদ্ধার বাড়িতে ঢুকে ১৬ লাখ টাকার মালামাল লুট, চাঁদা না দেওয়ায় হত্যার হুমকির অভিযোগ
পরবর্তী নিবন্ধমুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মরদেহ রেখে বিক্ষোভ