এমপিওভুক্ত হাইস্কুল, কলেজ ও মাদ্রাসায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সাড়ে ১৩ হাজার পদে নিয়োগের ক্ষেত্রে ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।হাইকোর্টের রায় স্থগিত চেয়ে শিক্ষা সচিবের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী।পরে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ২৫ মার্চের সংশোধনীর মাধ্যমে ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নির্ধারণ করা হয়েছিল।এর আগে ২০২১ সালের জনবল কাঠামোয় সহকারী প্রধান শিক্ষক হিসেবে তিন বছরসহ মোট ১৫ বছরের অভিজ্ঞতার বিধান ছিল।তিনি জানান, ১৮ বছরের অভিজ্ঞতার বিধানকে চ্যালেঞ্জ করে ৪৬ জন শিক্ষক রিট করেন।


