স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনে যেসব ব্যক্তি প্রার্থী হবে তাদের জন্য নির্বাচনী বিধিমালায় এবং নির্বাচনী আইন সংশোধন করে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা কেন হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান অনি বলেন, আমাকে রিপ্রেজেন্ট যে মানুষটা করবে তাকে অবশ্যই মাদকমুক্ত হতে হবে। সরকারি চাকরির জন্য এই নিয়মটা আছে, পুলিশের জন্য এই নিয়মটা আছে।


