এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন হ এহছানুল হক মিলন।সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সভা শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
সরকারি কর্মচারীদের জন্য গত ২১ সেপ্টেম্বর নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়। এরপর বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম পে-স্কেলের আওতায় আসবেন বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দ্রুত পে-স্কেলের প্রজ্ঞাপনের দাবি মন্ত্রণালয় জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তির পৃথক গেজেট জারি হবে। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে মৌখিকভাবে আলোচনা হয়েছে।


