নিজস্ব প্রতিবেদক

দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ
হিসেবে গত সোমবার (২১ সেপ্টেম্বর) পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর শরীয়তপুর
অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ৩৭ লক্ষ ২৩ হাজার টাকার চেক শরীয়তপুর
সদর দুবাই প্লাজায় হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি
এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত
আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, প্রকল্প ইনচার্জ মোঃ জিয়া
উদ্দিন।
অনুষ্ঠানে সভপতিত্ব করেন জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়া। উক্ত অনুষ্ঠানে
আরও উপস্থিত ছিলেন প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ। ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা
যাচ্ছে।


