বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি। সরকার জ্বালানি সংকট মোকাবিলায় আন্তরিকভাবে চেষ্টা করছে উল্লেখ করে রিজভী বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, তবুও আমরা জ্বালানিতে ভর্তুকি দিচ্ছি।

এ সময় বিভিন্ন দেশে জ্বালানি তেলের বর্তমান দর তুলে ধরে তিনি আরও বলেন, সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে জ্বালানি সংকট নিরসনে কাজ করে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে বিরোধী দলের লংমার্চে সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা মোটেও কাম্য নয়। এক দফার হুঁশিয়ারি দেওয়া হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলে সতর্ক করে দেন রিজভী।

পূর্ববর্তী নিবন্ধগাজী নজরুলের বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি আসেনি: ইসি সচিব
পরবর্তী নিবন্ধদাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী