মালয়েশিয়া থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু ২৯ সেপ্টেম্বর

মালয়েশিয়ায় অবস্থানরত মিয়ানমারের পাঁচ হাজার নাগরিককে (রোহিঙ্গা) ধাপে ধাপে স্বেচ্ছায় নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম চূড়ান্ত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল প্রক্রিয়ায় মিয়ানমার সরকারের সঙ্গে সমন্বয় করে তাদের প্রত্যাবাসন করা হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রথম পর্যায়ে আগামী ২৯ সেপ্টেম্বর ১ হাজার ৪৭৬ জন মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

মিয়ানমার সরকারের ১৩ আগস্টের কূটনৈতিক নোটের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সমন্বয় সভায় প্রত্যাবাসনের তারিখও অনুমোদন করা হয়েছে।

প্রথম দফার প্রত্যাবাসনে মিয়ানমার নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ও একটি হাসপাতাল জাহাজ ব্যবহার করা হবে। এ বিষয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যে প্রয়োজনীয় লজিস্টিক ও সমন্বয় সম্পন্ন হয়েছে।মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৬ সালে বিশেষভাবে শরণার্থী হিসেবে দাবি করা ৪ হাজার ৮ জন মিয়ানমারের নাগরিককে ‘ডকুমেন্ট পেন্ডাফতারান পেলারিয়ান’ (ডিপিপি) বা শরণার্থী নিবন্ধন কর্মসূচির আওতায় নেওয়া হবে। একই সময়ে আরও ৫ হাজার ব্যক্তি স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যাওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন।

পূর্ববর্তী নিবন্ধনওগাঁয় পোঁছেছে সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ
পরবর্তী নিবন্ধনেপালে জীবিত উদ্ধারের আশা কমছে, নতুন করে বন্যার আশঙ্কা